ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

নির্বাচনে দ্বৈত নাগরিকদের ঠেকাতে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর অবস্থান ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচন কমিশনে প্রকাশ্যেই পেশিশক্তির প্রদর্শনী চলছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনে এখন পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে হাজির হচ্ছে। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। এটি কোনোভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নয়।’

বিএনপিকে ইঙ্গিত করে আসিফ বলেন, ‘একদিকে নিজেদের গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে দাবি করা হচ্ছে, অন্যদিকে তাদের সমর্থিত প্রার্থীরাই সরাসরি গণতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়াচ্ছে।’

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে এনসিপি নেতা আরও বলেন, ‘যারা একসময় এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে—তারাই এখন আবার দেশে ফিরে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। দ্বৈত নাগরিক হয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারে না, আমরা তা হতে দেব না।’

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আসিফ মাহমুদের ভাষায়, ‘এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

নির্বাচনে দ্বৈত নাগরিকদের ঠেকাতে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আপডেট সময় ১১:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬