ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মহসিন আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রলগাছা এলাকার বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে।

‎স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারা পারের সময় মহসিন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, মহসিন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

‎বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০১:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬