বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

দোহায় কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কাতারের দোহায় একটি কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

দোহায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে প্রধান উপদেষ্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক উদ্যোক্তা হয়ে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান।

চারদিনের সফরে গত ২১ এপ্রিল বাংলাদেশ থেকে কাতারে যান প্রধান উপদেষ্টা। আর্থনা সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সাইডলাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com