সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে: জামায়াত আমির ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ

ইসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সামনে অস্থিতিশীল ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ নির্বাচন কমিশন (ইসি) ভবনের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পিকেএসএফের দিকের সড়কসহ আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

এছাড়া মূল ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন, সবার কাছেই প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অস্থায়ী অপেক্ষারতদের বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরও দুই ধাপের নিরাপত্তা বলয় অতিক্রম করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, গতকালের পরিস্থিতির পর কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুতল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা সাময়িকভাবে কার্যকর থাকবে।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com