ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি Logo খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেম পড়েছেন, সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনে উত্তাল নেটমাধ্যম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এই উত্তেজনা তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য! 

মূলত, ‘এক্স’-এ (সাবেক টুইটার) এর একটি অ্যাকাউন্ট থেকে মাস্ক ও সুইনির কিছু ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়, অন্যটিতে দেখা যায়, তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

তবে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইট বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে, ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলোর সৃষ্টি হয়েছে। গুগল জেমিনি এআই-এর বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআই-এর ডিজিটাল জলছাপ রয়েছে। অর্থাৎ, এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য- গুগল, বিং বা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এই জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক এবং সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনা

সিডনি সুইনি বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

আপডেট সময় ১২:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬