বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাহানারা আবেদিনের ছোট ছেলে মাইনুল আবেদিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার মা দুপুর ২টার দিকে রাজধানীতে নিজ বাসায় মারা যান। তিনি ডিমেনশিয়াসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।’

জাহানারা আবেদিন তিন ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মইনুল।

মইনুল বলেন, ‘আমার ভাই এবং আত্মীয়রা শনিবার ঢাকায় আসার পর রোববার তার জানাজা এবং দাফনের সম্ভাবনা রয়েছে’।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এক শোকবার্তায় ভিসি বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যে জাহানারা আবেদিনের অবদান অসাধারণ’।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com