বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন রাজনৈতিক দল ‘এনপিএ’-এর আত্মপ্রকাশ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

এনপিএর মুখপাত্র হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। ৩ মুখপাত্র হলেন– ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত ও তুহিন খান। এছাড়া ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে যারা জায়গা পেলেন– অনার্য মুর্শিদ, তাহসিন আহমেদ অমি, মো: হাসিব, অনিক রায়, তুহিন খান, মোশফেক আরা শিমুল, অনিকেত চার্বাক, নজরুল ইসলাম, মোহন বড়ুয়া, অনিন্দ্য পন্ডিত, নাজমুল আহমেদ, রঞ্জন কুমার দে, অনিরুদ্ধ রতন দাস, নাজিফা জান্নাত, রহমত উল আলম, অনুপম সৈকত শান্ত, নাফিসা রায়হানা, রাজীব চক্রবর্তী সুকান্ত, অপু সাহা, নাশাদ ময়ুখ, রাফসান আহমেদ, অমর্ত্য রায়, নাসিরউদ্দিন টগর, রাশেদুল কবীর রাফি, অলিউর সান, নিসর্গ নিলয়, রাহাত মুস্তাফিজ, অলিক মৃ, নীলা চাকমা, রাহুল দাস, আফজাল হোসেন, নুমান আহমাদ চৌধুরী, মেঘমল্লার বসু ও সৈয়দা নীলিমা দোলাসহ প্রমুখ।

এনপিএর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যে কাজ করবে দলটি। যেখানে পেশিশক্তি কিংবা দখলদারিত্বের কোনো জায়গা হবে না এবং একইসঙ্গে উগ্র গোষ্ঠীরও আশ্রয় হবে না। দলটি মানুষের অধিকার আদায়ে প্রচেষ্টা চালাবে।

দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুরু হয় এবং সমাপ্ত হয় ‘মুক্তির মন্দির সোপানতলে’ দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com