শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

মারা গেছেন ‘সূর্যকন্যা’র জয়শ্রী কবির

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার সোনালী দিনের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগনে জাভেদ মাহমুদ। তিনি জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। তার অভিনীত কালজয়ী সিনেমা ‘সূর্যকন্যা’। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতেও অভিনয় করেছিলেন জয়শ্রী কবির। সাবেক এই ‘মিস ক্যালকাটা’ সত্যজিত রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে নায়িকা হয়েছিলেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘নালিশ’, ‘শহর থেকে দূরে’, ‘মোহনা’।

অভিনেত্রী ও প্রযোজক জয়শ্রী কবিরের আসল নাম ছিল জয়শ্রী রায়। তিনি ১৯৫১ সালের ২২ জুন ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার লেখাপড়ার সূচনা হয় কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একসঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয়ের সুবাদে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করেন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com