বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে : রিজওয়ানা হাসান

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে।

তিনি বলেন, কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁকখালীর ফোরশোর/নদীর তীরকে দখলদারদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং অবৈধ দখলদারকে যত তাড়াতাড়ি সম্ভব নদীর তীর থেকে উচ্ছেদ করা হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজারের বাঁকখালী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এখানে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবিলা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এখানে বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে এবং এজন্য যা করা দরকার আমরা তাই করবো। নদীর ফোরশোরটা গেজেট হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব নদী দখলমুক্ত করা হবে।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com