ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসতে পেরে আনন্দিত গিলবার্তো সিলভা

বাংলাদেশে এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। এবার ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এয়ারপোর্টে নিজেই পর্দা সরিয়ে ট্রফি উন্মোচন করেন ৪৯ বছর বয়সী সাবেক তারকা। 

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফির সঙ্গে বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিলের হয়ে ৮৯ ম্যাচে ৩ গোল করা গিলবার্তো হাসিমুখে পরে সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে আসতে পেরে আমি অনেক আনন্দিত, এখানে আমার প্রথমবার আসা হলো। উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিফা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কোকা-কোলার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য। এটা সত্যিই দারুণ সময়।

গিলবার্তোকে বিশ্বকাপের ট্রফি এখনও অনুপ্রেরণা জোগায়। বর্তমানে ফিফার দূত হয়ে কাজ করা গিলবার্তো বলেন, অরিজিনাল বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা অনেক অনুপ্রেরণাদায়ক একটি বিষয়। আজও যখনই এই ট্রফিটি দেখার বা এত কাছ থেকে দেখার সুযোগ পাই যেমনটা আমরা এখন দেখছি, তা আমাকে আবারও অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে এবং ফুটবলকে যতটা সম্ভব উপভোগ করতে। সেই সাথে ফুটবলের মতো এই সুন্দর খেলার একজন দূত হিসেবে কাজ করতেও আমাকে এটি উৎসাহিত করে।

বিশ্বকাপ ট্রফিটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানালেন গিলবার্তো। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, ফিফা এবং আমাদের এই পুরো দলের পক্ষ থেকে ট্রফিটি এখানে নিয়ে আসতে পারাটা অনেক সম্মানের। আমি আশা করি, ট্রফিটি তরুণ প্রজন্মকে খেলাধুলা করতে, বিশেষ করে আমাদের প্রিয় খেলা ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

বাংলাদেশে আসতে পেরে আনন্দিত গিলবার্তো সিলভা

আপডেট সময় ০৬:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬