ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের লাইনে লিকেজ, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার মেইন ১২ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন শাটডাউন করা হয়। এতে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানিয়েছে, ভালভ প্রতিস্থাপনের কাজ চলমান। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

আপডেট সময় ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬