ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি Logo খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন, তাহসানের আকুতি

বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় তাহসান খান। সামাজিক মাধ্যম, পত্রিকা সয়লাব এ সংক্রান্ত খবরে। সংবাদকর্মীদের ফোনকল সামলাতে হচ্ছে গায়ককে। যা মোটেই উপভোগ করছেন না। এমতবস্থায় চাইছেন একটু শান্তি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
এর আগে তাহসান জানিয়েছিলেন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আলাদা জীবন যাপনের পর থেকে সময়টা কঠিন যাচ্ছে তার। সেসময় বলেছিলেন, গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন, তাহসানের আকুতি

আপডেট সময় ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬