রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে আগাম বন্যার আশংকা, ঝড়-বৃষ্টির কবলে পড়ছে দেশ খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী

দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস মালিক

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপা ও অগ্নিকাণ্ডে চারজন নিহতের ঘটনায় বাস মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাসটির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ ছিল এবং চালকের বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও তাকে গাড়ি চালাতে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার বাসের মালিক বরিশাল বাবুগঞ্জ উপজেলার ইউসুফ মাঝি (৫১)।

গত ৯  জানুয়ারি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে। সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলের ওপর চাপা পড়ে।

দুর্ঘটনার পরপরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা  আরোহী বাবা ছেলে এবং বাসের ভেতরে থাকা এক নারী ও শিশু  দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে বাসটির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং অদক্ষ চালককে বাস চালানোর অনুমতি দেওয়ার প্রমাণ পাওয়ায় বরিশালের বাবুগঞ্জের  বাস মালিক ইউসুফ মাঝিকে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ১০ রাতে ঢাকার সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com