বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা বার্নিকাটের

বাণিজ্য মেলা থেকে উদ্ধার তিন শিশু সমাজসেবার হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে উদ্ধার তিন শিশুকে হেফাজতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাদের সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়। এর আগে রোববার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুদের মধ্যে সাজু (৮) ও জান্নাতের (৫) বাবার নাম রহিম এবং মামুনের ছেলের রোহান (১০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোকতার হোসেন জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল পরিচালনা করার সময় বাণিজ্য মেলা এলাকা থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

তিনি জানান, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com