বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চার কূটনীতিক দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক দিনে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ কূটনীতিকদের চারটি দল। শনিবার (১০জানুয়ারি) দুপুরের পর থেকে রাত অবধি এসব বৈঠক করেন সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেলা ৩টায় সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাব।

এরপর বিকেল ৫টায় তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেন।

সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করেন তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। পরে ৭টার মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

সবগুলো বৈঠক গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ভারতের হাইকমিশনারের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্হায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com