শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী মাছ-মাংসের দামে আগুন, গরিবের ‘ভরসা’ পোল্ট্রি মুরগি-ডিমেও অস্বস্তি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানূতোষ মজুমদার, মো. ইসমাঈল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক এম মুরশিদুল হক খান। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের সব শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ২০২৫ সালে সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সাফল্য অর্জনকারী শাখা-উপশাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড-২০২৫ এবং সনদপত্র প্রদান করা হয়। 

সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com