সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মুসাব্বির হত্যায় মূল শুটার জিনাতসহ গ্রেফতার তিন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খবর-বাংলানিউজের।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারদের সঙ্গে নিয়ে অস্ত্র-গুলি উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে আসামিদের ঢাকায় আনা হবে বলে জানান তিনি।

একটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত শুটার জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ আরেক সহযোগী।

গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে হোটেল তেজগাঁও আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।

এ ঘটনায় তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

পরে গুলিবিদ্ধ আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com