বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে: মির্জা ফখরুল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সত্যিকার অর্থেই একটা উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একটা কঠিন সময় আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। তার বক্তব্যে জাতি অনেক বেশি আশান্বিত হয়েছে। এজন্য এবার একটা সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ হবে।

শনিবার (১০ জানুয়ারি) ১১টা ২০ মিনিটে রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্যের শুরুতে প্রয়াত খালেদা জিয়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থান একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন। কোরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com