রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে আগাম বন্যার আশংকা, ঝড়-বৃষ্টির কবলে পড়ছে দেশ খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামায়াতের নির্বাচনি কমিটির প্রথম বৈঠক, বিজয় নিশ্চিতে নানা পরামর্শ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানা বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।

কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার এই কমিটি পুনর্গঠন করে জামায়াত। কমিটির প্রথম বৈঠক ডাকা হয় শুক্রবার। এতে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া, জামাতের প্রার্থীদের বিজয়ী করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে উপস্থিত ও পুনর্গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. একেএম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com