মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রার্থিতা বাতিলে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একই দিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার (৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেন।

নির্বাচন কমিশনে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও এই সময়ের পরেও দীর্ঘ সারি দেখা যায়। তবে বিকেল ৫টার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা।

এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন ছেড়ে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com