শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ফাস্ট ওয়াস ঢাকা ম্যান’স হাফ ম্যারাথন-২০২৬

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ফাস্ট ওয়াস ঢাকা ম্যান’স হাফ ম্যারাথন ২০২৬’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা এই প্রতিযোগিতার আয়োজন করে।

এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার রানার অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল, ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয় এবং তাদের  সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লাখ টাকার নিউট্রিশন পোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার।

এই আয়োজনের মাধ্যমে রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক মানের এবং সুশৃঙ্খল দৌড় প্রতিযোগিতার দৃষ্টান্ত স্থাপিত হলো।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com