বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম, খুব সম্ভবত তিনি আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (৯ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

ড. আসিফ নজরুল লেখেন, ‘১৯৮৮–৮৯ সালের দিকে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলাম। লিখিত প্রশ্নের পাশাপাশি সেদিন মুখোমুখি প্রশ্ন করার সুযোগও দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একটি প্রশ্নকে কেন্দ্র করে বিএনপির এক শীর্ষ নেতার আপত্তি উঠলেও খালেদা জিয়া নিজেই বিষয়টি সামাল দিয়ে হাসিমুখে তার প্রশ্নের উত্তর দেন।’

ড. আসিফ নজরুল বলেন, ‘ওই ঘটনার পর আরও কয়েকবার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম। পরে পিএইচডি শেষ করে দেশে ফিরে কলাম লেখা ও টকশোতে অংশ নেওয়ার সময়, বিশেষ করে ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় আমি আরও গভীরভাবে তাকে (খালেদা জিয়া) শ্রদ্ধা করতে শুরু করি।’

তিনি লেখেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যেই খালেদা জিয়ার প্রতি নিজের সমর্থন ও শ্রদ্ধার কথা বলেছি। দীর্ঘ ১৫ বছরে মির্জা ফখরুলের মতো করে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে খুব কম নেতাকেই দেখেছি।’

ড. আসিফ নজরুল পোস্টে আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে তিনি পরিবারের পাশে থাকার সুযোগ পান, সমাধিতে ফুল দেন এবং দোয়ায় শরিক হন। জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহের পাশে থাকাকে তিনি জীবনের এক বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

ড. আসিফ নজরুল লেখেন, ‘দেশের জাতীয় পতাকা সমুন্নত রাখতে খালেদা জিয়া সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন। এই অভিজ্ঞতার জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com