মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাত সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন।

জানা গেছে, আজ ভোরে নিমতলি এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক নিহত হন। এছাড়া ভেতরে থাকা এক বেশ কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রাবাহী বাসটি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত একজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর যান চলাচল প্রায় আধাঘন্টা বিঘ্নিত হয়। তবে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com