ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

বাংলাদেশকে ২৭০ কোটি টাকা অনুদান দিচ্ছে জার্মানি

দেশের জ্বালানি দক্ষতা, ডিজিটাল দক্ষতা এবং নগর উন্নয়নসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ প্রায় ২৭০ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর মধ্যে পাঁচটি পৃথক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্যদিকে, জার্মানি সরকারের পক্ষে জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুদানের পাঁচটি প্রকল্প হচ্ছে, জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি : নীতিগত পরামর্শ ও জ্বালানি সাশ্রয় প্রকল্প। ইন্টিগ্রেট: অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর সংহতি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি। প্রিসাইজ: শিল্প ও পরিবেশগত নিরাপত্তার বিষয়ে পেশাদার শিক্ষা। গ্রেস: পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (গ্রিন রুম এয়ার-কন্ডিশনিং) উন্নয়ন। ডিএস২এস: এশিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন প্রকল্প।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম দীর্ঘমেয়াদী উন্নয়ন সহযোগী। এই অনুদান বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

বাংলাদেশকে ২৭০ কোটি টাকা অনুদান দিচ্ছে জার্মানি

আপডেট সময় ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬