শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।

 

অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি বলে জানান তিনি।

কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।

তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।

বাংলা৭১নিউজ/অনিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com