ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

ঘুষের লাখ টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।  

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষের টাকা গ্রহণকালে শিক্ষা অফিসারকে আটক করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, অভিযোগকারী মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই শেষে ঘুষ দাবির সত্যতা পাওয়া যায়। এরপর কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম ঘুষের টাকা গ্রহণ করে নিজের অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে সংরক্ষণ করেন। খবর পেয়ে দুদকের ফাঁদ টিম দ্রুত সেখানে পৌঁছে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার থেকে ঘুষের অর্থ উদ্ধার করে এবং আইনানুগভাবে জব্দ করে।

ঘুষ গ্রহণে অভিযোগ এনে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

ঘুষের লাখ টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

আপডেট সময় ০৭:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬