সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে কার্গো টার্মিনালে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ব্যাগেজে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে অলংকারগুলো পরিমাপ করে দেখা যায়, সেখানে ১২০ গ্রাম সোনা রয়েছে।

সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। তবে এটি প্রথমবার হওয়ার কারণে সংশ্লিষ্ট যাত্রীকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমবারের মতো সোনা আনায় যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com