সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকার কদমতলী থানার কুদার বাজারে এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামের এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন বলেন, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করত। দুই মাস ধরে সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত‍্যা করেছে সে বিষয়টি এখনো বলতে পারছি না। আমাদের বাসা কদমতলীর মুরাদপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আগে তিনি ভাঙারির ব্যবসা করলেও দুমাস ধরে তিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com