বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংস্কার শেষে নির্বাচন, নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় পাঁচটি ইসলামি দল। এছাড়া নারী সংস্কার কমিশন বাতিলের দাবিও জানিয়েছে তারা।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এ কমিশন বাতিল না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও একমত হয়েছে দলগুলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস।

সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিশের সেক্রেটারি জেনারেল ড. আহমদ আব্দুল কাদের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারি প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com