সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেপ্তার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান চালানো হবে।

উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com