ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

চকবাজারে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় আব্দুল্লাহ(১৩) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার উত্তর কুমিরা গ্রামে। বর্তমানে চালবাজার থানার পূর্ব ইসলামবাগ বিসমিল্লাহ হোটেলের পাশে একটি বাড়ির চারতলায় ভাড়া থাকতেন তিনি।

আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান জানান, আমার দুই ছেলে একজনের বয়স ১৬ বছর আর একজনের বয়স ১৩ বছর। আব্দুল্লা দুপুরে মাদ্রাসা থেকে বাসায় এসে তার মাকে জানায় আমি ঈদে সালামির জমানো টাকা গুনবো তুমি রুমে আসো না। তার মা জানায় আমার সামনে টাকা গুনলে সমস্যা কি পরে তার মা বলে আচ্ছা ঠিক আছে।

অনেকক্ষণ হয়ে গেলে সে দরজা না খোলায় তার মা ডাকাডাকি করে। দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে দেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আব্দুল্লাহ ঝুলে আছে। প্লাস্টিকের দরজা হওয়ায়, সঙ্গে সঙ্গে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমার ছেলে মাদ্রাসায় হেফজ শেষ করে এখন কিতাব খানায় লেখাপড়া করছে। সে মাদ্রাসায় থাকে না রাতে বাসায় ঘুমায় কিন্তু গতকাল রাতে সে মাদ্রাসায় ছিল। তবে কি কারণে আমার ছেলে এই কাজটি করেছে কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানিয়েছি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

চকবাজারে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০৪:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫