মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ২২তম বিসিএস প্রশাসন ফোরাম।

এই সভায় ঢাকা অফিসার্স ক্লাবের ট্র‍্যাজারার ও বৈষম্য বিরোধী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহম্মেদ, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগের কমিশনার মো. শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুললাহ খান লিটন খালেদা জিয়ার ওপর স্মৃতিচারণ করেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. সামছুল ইসলাম মেহেদী সভায় সভাপতিত্ব করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com