রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল।

একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় রিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। গত তিন দিনে তিন হাজারের বেশি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com