ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের Logo সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান Logo নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর… Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিলেট টেস্ট স্টেডিয়ামের গেটে হার্ট অ্যাটাক, নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট টেস্টের চতুর্থ দিনে স্টেডিয়ামের মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে সহকর্মীরা তাকে দ্রুত আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।

মোহাম্মদ ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট নগরীর পীর মহল্লা এলাকায়।

স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী বলেন, সকালে মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি (ইকরাম চৌধুরী) হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, তার মৃত্যুর খবর পেয়ে বিসিবি কর্মকর্তারা হাসপাতালে গেছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা

সিলেট টেস্ট স্টেডিয়ামের গেটে হার্ট অ্যাটাক, নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০২:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫