ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে খালেদা জিয়ার শোক বইতে সই করলেন ইসহাক দার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (৩ জানুয়ারি) পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে সই করেন।

বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে, শেষ মুহূর্তে তিনি আসেননি। তার পরিবর্তে ঢাকায় জানাজায় অংশ নিতে আসেন জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নেন ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬