ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়ির গায়ে প্রেমিকার ৩৪০০ ‌‌‘চুমু’, ভাইরাল হতেই প্রেমিককে জরিমানা Logo নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন Logo জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ Logo পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আছড়ে পড়ে ভারতীয় ড্রোন Logo মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ Logo প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার Logo ৪ খুন: সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনারকে Logo দুই দিনের অবরোধ শেষে বরিশালের সড়কে ফিরল যান চলাচল Logo সারাদিন চার্জ দিয়েও টিকছে না ব্যাটারি? যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি

ঢাকায় সন্ধ্যা থেকে মাঝারি কুয়াশার আভাস, শীত থাকবে আগের মতোই

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে আকাশও থাকবে আংশিক মেঘলা। শীতের অনুভূতি কমার কোনো লক্ষণ নেই। 

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এসময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

গাড়ির গায়ে প্রেমিকার ৩৪০০ ‌‌‘চুমু’, ভাইরাল হতেই প্রেমিককে জরিমানা

ঢাকায় সন্ধ্যা থেকে মাঝারি কুয়াশার আভাস, শীত থাকবে আগের মতোই

আপডেট সময় ০৭:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬