ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য Logo শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এসময় পুলিশ অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি যুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, নাশকতার জন্য একটি দল এই ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল

জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার

আপডেট সময় ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬