ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া Logo ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলে আবেদনের সুযোগ Logo ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।

এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

আপডেট সময় ০৯:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬