সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জন্য সৃষ্টি হচ্ছে নতুন ৩৭৮ পদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন পদবির ৩৭৮টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির উদ্যােগ নিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, পুলিশের ৯টি পদবির বিপরীতে ৩৭৮টি পদসংখ্যা সৃষ্টি হচ্ছে। এদের মধ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ৮ জন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৪ জন, টিআই ২ জন, এসআই (নিরস্ত্র) ৫০ জন, এসআই (সশস্ত্র) ১০ জন, টিএসআই ৪ জন, সার্জেন্ট ১০ জন, নায়েক ৪০ জন এবং কনস্টেবল ২৫০ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজীপুর একটি শিল্পঘন ও দ্রুত বর্ধনশীল মহানগরী। জনসংখ্যা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।

সে লক্ষ্যেই বিভিন্ন পদবির ৩৭৮টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে জনবল সংকট অনেকটাই কাটবে এবং মহানগর এলাকায় পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com