সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ভাটারায় মারধরে আইনজীবীর মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় দুর্বৃত্তের মারধরে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবী।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, গতকাল রাত ১০টার দিক প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ওই আইনজীবীর প্রাইভেটকারের  ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল থেকে নেমে আরোহীরা প্রাইভেটকার চালক আইনজীবী নাঈমকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে চলে যায়। আহত আইনজীবীর স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত নাঈমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার চকজয়েনপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া বলে জানান এসআই আরিফুল ইসলাম।

এদিকে, ঘটনার বিষয়ে নাঈম কিবরিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

ওসি আরও জানান, নাঈম পাবনা থেকে এসে ঢাকায় বেড়াতে এসেছিল।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com