রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ১২ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় চিংড়ির ১২ লক্ষ পিস রেণু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা হতে  মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসংলগ্ন বিষখালি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকা থেকে ১২,০০,০০০ পিস (১৮ ড্রাম) চিংড়ির রেণু পোনা এবং ৫টি মোটরসাইকেলসহ ৬ জন রেণু পোনা পরিবহনকারীকে আটক করা হয়। জব্দকৃত পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।

পরবর্তীতে জব্দকৃত রেণু পোনা উপজেলা মৎস্য কর্মকর্তা পাথরঘাটার এম হাসিবুল হকের সঙ্গে সমন্বয় করে বিষখালি নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত ৬ জন পরিবহনকারীকে মোটরসাইকেলসহ মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com