ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া Logo ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলে আবেদনের সুযোগ Logo ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে Logo তুরস্কে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ Logo মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি

খালেদা জিয়ার সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখল ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।

বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এক বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে আজ ব্রিটিশ হাইকমিশনের যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমাদের ভাবনা তার পরিবার (খা‌লেদা জিয়া) এবং খালেদা বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আজ সকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয় তাকে।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ

খালেদা জিয়ার সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখল ব্রিটিশ হাইকমিশন

আপডেট সময় ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫