ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ এর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

আপডেট সময় ১০:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫