ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীি লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ানে আমি শোকাহত।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শোক জানান মোদী।

মোদী তার শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে।

মোদী তার শোকবার্তায় প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দিন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক প্রকাশ

আপডেট সময় ০২:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫