ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

তিউনিসিয়ায় আটকে পড়া ৩২ বাংলাদেশিকে ফেরাতে উদ্যোগ

তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে লিবিয়ার ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দূতাবাস থেকে জানানো হয়, তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয়েছে। এসব আউটপাস ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা গেছে, দূতাবাসের একজন প্রতিনিধি তিউনিসিয়ায় আটকে পড়া প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আগামীকাল (২৩ এপ্রিল) প্রাথমিকভাবে ২১ জনকে দেশে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বাকি প্রবাসীদেরও দ্রুত ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়া, তিউনিসিয়ার জানবুদা শহরে আটক থাকা দুই বাংলাদেশিকে ২২ এপ্রিল স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেছে দূতাবাস। আশা করা হচ্ছে, তারা শিগগিরই মুক্তি পাবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

তিউনিসিয়ায় আটকে পড়া ৩২ বাংলাদেশিকে ফেরাতে উদ্যোগ

আপডেট সময় ১২:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫