রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক কক্সবাজারে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয়জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)। এরা সবাই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। 

এর আগে গত ১৫ এপ্রিল কাজের সন্ধানে তারা সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল এবং পরিবার তাদের কোনো খোঁজ পাচ্ছিল না।

পরবর্তীতে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশের একটি দল দুই শ্রমিকের অবস্থান টেকনাফে শনাক্ত করে। সেখান থেকেই বাকিদের সন্ধান মেলে।
 নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ উদ্দিন জানায় তারা কর্মস্থলে পৌঁছেছে। কিন্তু এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এখন পুলিশ সবাইকে জীবিত উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com