শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি

শিক্ষানবিশ ৬ সহকারী পুলিশ সুপারকে অপসারণ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের ছয় কর্মকর্তাকে অপসারণ করেছে সরকার। তবে কেন তাদের অপসারণ করা হয়েছে, সেই কারণ জানা যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের নিম্নবর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

ছয় কর্মকর্তা হলেন— শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (বিপি-৯০২৪৯০০০৮১), মাহমুদুল হক (বিপি-৯৫২৪৯০০০৮৩), মো. ইসহাক হোসেন (বিপি-৯৬২৪৯০০০৮৫), মো. মশিউর রহমান (বিপি-৯৫২৪৯০০১০৬), মুহাম্মদ রাকিব আনোয়ার (বিপি-৯২২৪৯০০১০৮), সাঈদ করিম মুদ্ধ (বিপি-৯৭২৪৯০০১১৮)।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com