ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির মেয়াদ আরও বাড়াল সরকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ মরদেহ উদ্ধার, ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা

স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’ এ তথ্য জানিয়েছে। পাশাপাশি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরেও এ তথ্য জানা গেছে।

সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে যাওয়ার পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, ‘বিশ্বের অনেক দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে, তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, কানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতিবছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। নিহতরা কোনদেশি তা এখনো জানা যায়নি।

ওয়াকিং বর্ডার্সের মতে, ২০২৪ সালে আনুমানিক ৯ হাজার ৭৫৭ জন এই যাত্রার চেষ্টা করে মারা গেছেন।

তথ্যসূত্র: ক্যামিনান্দো ফ্রন্টেরাস ও আনাদোলু এজেন্সি

বাংলা৭১নিউজ/এএস

Tag :

‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ মরদেহ উদ্ধার, ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় ১২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫