শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

তারেক রহমানের অপেক্ষায় ঢাবি ছাত্রদল, নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয়:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমন উপলক্ষে টিএসসিতে অবস্থান নিয়েছেন ছাত্রদল ঢাবি শাখার নেতাকর্মীরা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এসময় তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সেক্রেটারি নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনিরা বাইরে ঘুরে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশের আগামীর কর্ণধার তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতেই তারা উপস্থিত হয়েছেন।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com