ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৫

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ‘ইমাম আলী বিন আবি তালিব’ মসজিদে এই হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বোমা—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

হোমস শহরটি আলাউইত, খ্রিস্টান এবং সুন্নিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাসের কেন্দ্রস্থল। আল-জাজিরার প্রতিনিধি আইমান ওঘান্না জানিয়েছেন, আক্রান্ত মসজিদটি মূলত আলাউইত সম্প্রদায়ের। ফলে এই হামলাকে কেন্দ্র করে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন করে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় কট্টরপন্থী গোষ্ঠী আইএসআইএল-এর তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আজকের এই হামলার ঠিক আগেই আলেপ্পোর নিকটবর্তী এলাকায় সরকারি বাহিনী অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে। গত কয়েক সপ্তাহে সিরিয়ার বিভিন্ন প্রান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা দেশটিকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআইএল-এর বিভিন্ন আস্তানায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই হোমসের মসজিদে এই রক্তক্ষয়ী হামলা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলল। এই হামলার পেছনে আইএস-এর হাত রয়েছে কি না, তা নিয়ে এখন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৫

আপডেট সময় ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫